খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গানের সংগঠন ‘ভৈরবী’-এর ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি–২০২৬ ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন ইংলিশ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রেজোয়ানুল হক রাদ এবং সমন্বয় সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা ও গবেষণা ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী রাহুল সরকার।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা
সহ-প্রধান সমন্বয়ক: কৌশিক সাহা
সহ-সমন্বয় সচিব: হাবিবুল্লাহ খান, প্রমা সাহা
সাংগঠনিক সমন্বয়ক: তন্বী আক্তার, মাহবুবুর রহমান আকাশ
সহ-সাংগঠনিক সমন্বয়ক: নিহার রঞ্জন মুখার্জি
অর্থ সমন্বয়ক: সাজিয়া মাহিন মিথী
সহ-অর্থ সমন্বয়ক: প্রমা বণিক, পূজা বসু
দপ্তর সমন্বয়ক: অমিত দাশ, সাদিয়া ইসলাম
সহ-দপ্তর সমন্বয়ক: মো. রাফিন মাহফুজ
প্রচার সমন্বয়ক: সায়ন্তনী সরকার শিখী, বাহারুল ইসলাম
সহ-প্রচার সমন্বয়ক: মংহ্লাশিং মারমা
সাংস্কৃতিক সমন্বয়ক: প্রণব সরকার, আসিবুর রহমান সাইব
সহ-সাংস্কৃতিক সমন্বয়ক: সাংপু চাকমা
তথ্য ও যোগাযোগ সমন্বয়ক: আসিবুর রহমান সিফাত, মো. মোনায়েম খান সজীব
সহ-তথ্য ও যোগাযোগ সমন্বয়ক: তৃশা সরকার
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— সুদীপ্ত সাহা দীপ, গৌরব ঘোষ, তনুশ্রী মজুমদার, শুভদীপ গোলদার, প্রজ্ঞা হক ও তাসমিয়া হাসান।

নতুন প্রধান সমন্বয়ক মো. রেজোয়ানুল হক রাদ বলেন,
“ভৈরবী–খুলনা বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটি–২০২৬-এর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়ে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভৈরবী আমার কাছে কেবল একটি সাংস্কৃতিক সংগঠন নয়; এটি আবেগ, শৃঙ্খলা ও সৃষ্টিশীলতার এক অনন্য পরিবার।”

তিনি আরও বলেন,
“সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, সিনিয়রদের অভিজ্ঞতা এবং নবীনদের উদ্যমের মাধ্যমে ভৈরবীকে আরও সুসংগঠিত ও শক্তিশালী সাংস্কৃতিক প্ল্যাটফর্মে রূপ দেওয়া সম্ভব। সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে এই কমিটি কাজ করবে।”

তিনি জানান, কমিটির কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—
বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নিয়মিত সাংস্কৃতিক আয়োজন, বিশেষ দিবসভিত্তিক অনুষ্ঠান, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম, আন্তঃসংগঠন সাংস্কৃতিক বিনিময়, মানবিক ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভৈরবীর কার্যক্রম আরও সক্রিয়ভাবে তুলে ধরা।

তিনি বলেন,
“ভৈরবী বিশ্বাস করে— সাংস্কৃতিক চর্চা শুধু বিনোদন নয়; এটি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সৃজনশীল চিন্তা বিকাশের একটি শক্তিশালী মাধ্যম।”