জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই ২৪ জাগরণী হল ও জাকসুর যৌথ উদ্যোগে “Ramadan Clinic: Meet your Dietician” শীর্ষক এক সেমিনার ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে । রমযানে সঠিক ডায়েটারি প্র্যাকটিস কেমন হওয়া উচিত—এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬টায় জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের প্রিন্সিপাল ডায়েটেশিয়ান তামান্না চৌধুরী।
সেমিনারে রমযান মাসে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, সুষম ডায়েট পরিকল্পনা, রোজায় শরীর সুস্থ রাখার উপায় এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় । পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য ডায়েটেশিয়ানের সঙ্গে সরাসরি উন্মুক্ত প্রশ্নোত্তর সেশনেরও ব্যবস্থা রাখা হয়েছেিল।
জুলাই ২৪ জাগরণী হল সংসদের ভিপি নাহ্দাতুন হাসানা বলেন,” শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। বিশেষ করে রমযান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অনেক শিক্ষার্থী পুষ্টিহীনতা, ডিহাইড্রেশন বা অনিয়মিত খাদ্যাভ্যাসজনিত সমস্যায় ভোগেন। এসব বিষয় মাথায় রেখেই শিক্ষার্থীদের জন্য বাস্তবধর্মী ও উপকারী তথ্য দেওয়ার লক্ষ্যে এই সেমিনারটি আয়োজন করা হয়েছে।”
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ