খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ও ইউএনডিপি বাংলাদেশ (UNDP Bangladesh)-এর যৌথ আয়োজনে ‘Run for Future Bangladesh’ শীর্ষক দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৭টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ তোরণ (মেইন গেট) থেকে দৌড় কার্যক্রম শুরু হয়। দৌড়টি হাদি চত্বর, অপরাজিতা হল, কেন্দ্রীয় গবেষণাগার, তিন নম্বর একাডেমিক ভবন ও ছাত্রদের আবাসিক হল প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে ফটোসেশনের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি একরামুল হক, সংগঠনের সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘Run for Future Bangladesh’ আয়োজনের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে।