“মেধা,সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সোয়া ৯টায় গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে র্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে র্যালিটি গ্রাউন্ড ফ্লোরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
শাখা সেক্রেটারি জাকারিয়া ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও বরিশাল মহানগরী শাখার সভাপতি নিয়ামুল হাসান নাঈম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।
পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ছাত্রসমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এবং র্যালি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ