রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি’র (এইচআরডিএস) ২২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সবুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. রবিউল হাসান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. হাসিবুর রহমান মিশকাত ও আমাতুল্লাহ ফারাবি, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ সাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাবিলা নুসরাত সাদিয়া, দপ্তর সম্পাদক মহিমা আক্তার সাবহা।
এছাড়াও কমিটিতে ভিকটিম সাপোর্ট সম্পাদক রুথিনা বেসরা, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক তুর্জয় চন্দ্র দে, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক সিদ্দিকুর রহমান রাকিব, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ সম্পাদক হাসান মাহমুদ ইফতু, নারী, শিশু ও সংখ্যালঘু বিষয়ক সম্পাদক নার্সি চাকমা, ডকুমেন্টেশন ও গবেষণা সম্পাদক ফাতমুন নিসা তানহা,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল আলী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্ত রুদ্র।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- মারিয়া আক্তার মুন্নি। সদস্য হিসেবে রয়েছেন- মোহাম্মদ শেহাম কবির, অনন্যা চাকমা, নাসিলি চাকমা, মো. বোরহান ও মো. শারেক।
উল্লেখ্য, মানবাধিকার রক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার থাকার অঙ্গীকারকে আরও সুসংগঠিত করার লক্ষে বাংলাদেশের অন্যতম মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সহযোগী সংগঠন হিসেবে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি’র পথচলা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ