আহওচ
ভাবঙর মুই পাচ কুড়ি বজর পর পর
এ পিত্তিমিত জনম লোম
আওজে মুই রিনি চেম্বি অঝার পিত্তিমির সভ্যতা।
ম ঈত্তো কুধুম, মর ঈধ,
মর পেলে যেয়্যা চবা-চাল
মানেয়র সুদোম, পাচ কুড়ি, দঝ কুড়ির
বিজোক বিজিরেম ভারী তিরোজে।
অলে বেড়েম ম কিদিরিঙ রঙ-বেরঙর রাঙামাত্যের তজিমপুরোর মুরোউনোর রান্যেতুগুনোর পধে পধে
যেনি এ্যাল, অলে থেব
সরান চেয়্যে মানেয়র লাড়েয়র সংমিলনির হূচ।
বাংলা অনুবাদ : আকাঙ্খা
ভাবছি একশ বছর পর পর পৃথিবীতে জন্ম নিব
খুব শখ করে দেখবো সীমাহীন পৃথিবীর সভ্যতা।
আমার স্বজন,আমার অস্তিত্ব
এমনকি আমার রেখে যাওয়া শ্মশান
পৃথিবীর সংস্কৃতি, একশ কিংবা দুইশো বছরের ইতিহাস পরম যত্নে খুঁজবো।
আমার স্বর্গ রাঙ্গামাটির মেঠোপথ ডিঙিয়ে পাহাড় ঘুরবো
যেখানে আমার অস্তিত্ব
লড়াই সংগ্রামের ইতিহাস যুগ যুগ ধরে মিশে আছে।
ম্যাকলিন চাকমা
সাবেক সম্পাদক, রঁদেভূ
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ