দক্ষিণবঙ্গের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ১৬ বছরে পদার্পণ করেছে। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বিস্তৃত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পথচলা শুরু করলেও শিক্ষার্থীদের স্বপ্ন ও প্রত্যাশা কখনো থেমে থাকেনি। তবে দীর্ঘ এই সময়ে এসেও বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। শিক্ষক স্বল্পতা, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব, পরিবহন সংকট, আবাসন সংকটসহ নানামুখী চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে।
শিক্ষার্থীদের মতে, একই সময়ে বা তার আগেই প্রতিষ্ঠিত অন্যান্য বিশ্ববিদ্যালয় যেভাবে অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়ন অর্জন করেছে, সেই তুলনায় বরিশাল বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। প্রতিষ্ঠার শুরুতে যেসব সমস্যা ছিল, তার অনেকগুলোরই দৃশ্যমান সমাধান এখনো হয়নি। তবুও সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা আকাশছোঁয়া।
রসায়ন বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন “বিশ্ববিদ্যালয় দিবসের আজকের এই আনন্দঘন মুহূর্ত সত্যিই অনেক স্মরণীয় তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে গেলেও যথেষ্ট বাজেট না দেওয়ার জন্য আমাদের ক্লাস রুম এবং হল সংকটের সম্মুখীন হচ্ছি ফলে লেখাপড়ায় বিভিন্নভাবে খারাপ প্রভাব পড়তেছে।”
অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আকাইদ ইসলাম জিহাদ বলেন ১৬ বছরে পদার্পণ করায় প্রাণপ্রিয় ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়-কে জানাই শুভেচ্ছা। দক্ষিণবঙ্গের বাতিঘর হিসেবে স্বীকৃতি পেলেও ষোল বছরে পর্যাপ্ত আলো ছড়াতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়টি। অবকাঠামোগত ঘাটতি, হল সংকট, শিক্ষক সংকট, যানবাহন সংকট ও ক্লাসরুমের অভাব দীর্ঘদিনের সমস্যা। এমনকি অনেক বিভাগকে খোলা জায়গায় ক্লাস নিতে হয়েছে। আজ ষোল বছরে পদার্পণ করলেও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের প্রায় নব্বই শতাংশ রাস্তা এখনো কাঁচা—যা শিক্ষার্থীদের নিত্যদিনের ভোগান্তির
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নই এখন শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাওয়া।
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ