চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ জিয়া স্মৃতি সংসদ, হিলবটম কলোনী শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হিলবটম কলোনীর মাঠে এ মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও মেরিন সায়েন্স ইনস্টিটিউটের সাবেক ডিন অধ্যাপক ড. এম শফিকুল ইসলাম, অধ্যাপক সানাউল্লাহ, অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মাহফুজ, চবি নিরাপত্তা দপ্তরের প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিম, চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, যুগ্ম-সাধারন সম্পাদক শাফায়াত হোসেন।
অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বলেন, ‘‘হিলবটম কলোনীতে বসবাসকারীরা সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদেরকে আগামী দিনেও ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাই।’’
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘‘অতীতে চবি জাতীয়তাবাদী পরিবার ঐক্যবদ্ধ ছিল বলেই গত নির্বাচনে ধানের শীষ বিশ্ববিদ্যালয়ের ভোটকেন্দ্রগুলোতে ভালো ফল করেছে। তিনি সবাইকে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ