বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ববি শাখার উদ্যোগে ইফতার সন্ধ্যার আয়োজন করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছয়দফা প্রাঙ্গণে বিকাল পাঁচটায় ইসলামী ছাত্রী সংস্থা ববি শাখার সভানেত্রীর সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে ববি শাখার সভানেত্রী সহ অন্যন্য নেত্রী, কর্মী ও সাধারণ নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করলে ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করেন সাধারণ শিক্ষার্থীরা।

ববি শাখার সভানেত্রী জানান, উক্ত অনুষ্ঠানে প্রায় দেড়শো নারী শিক্ষার্থী উপস্থিত হন। শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আগামীতে এমন সুন্দর আয়োজন করতে অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

দোয়া ও মোনাজাতের পর ইফতার পরিবেশনের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি করেন।