জিয়া স্মৃতি সংসদ, আজাদ কলোনী ও পাহাড়িকা হাউজিং সোসাইটি শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় চবি নিরাপত্তা দপ্তরের প্রধান আব্দুর রহিমের সঞ্চালনায় পাহাড়িকা হাউজিং সোসাইটির মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া স্মৃতি সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. শফিকুর ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম, ফাইন্যান্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফিরোজা আক্তার, অধ্যাপক ইদ্রিস, চবি ছাত্র উপদেষ্টা ড. মো.আনোয়ার হোসেন ও অধ্যাপক নুরুল ইসলাম। এতে সূচনা বক্তব্য প্রদান করেন জিয়া স্মৃতি সংসদ চবির সাধারণ সম্পাদক ও এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর ছবুর।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ড. মোহাম্মদ আল-আমীন বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় তিনি উপস্থিত সবাইকে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান, সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী, নাজিম উদ্দিন, মোহাম্মদ সেলিম, আব্দুল মান্নান, সৈয়দ ইকবাল, ইউনুস, রবিউল, তাহেরসহ অন্যান্যরা।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকারিয়া।