জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) শহীদ সালাম – বরকত হলে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। আজ রবিবার ( ৮ মার্চ) শহীদ সালাম বরকত হল অফিসের ছাদে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিল শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিমসহ অন্যান্য শিক্ষক এবং শহীদ সালাম বরকত হল ছাত্রদলের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট ড. মো. আব্দুল হালিম বলেন, “শহীদ সালাম বরকত হল ছাত্রদল কতৃক আয়োজিত এ ইফতার আয়োজন অনেক সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের এ আয়োজনে সামিল করায় তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি পবিত্র রমজান মাসে তাদের জন্য দোয়া ও তাদের সার্বিক সাফল্য কামনা করছি।”
শহীদ সালাম – বরকত হলের ছাত্রদলের সভাপতি হল মো: সাইদুল ইসলাম বলেন, ” বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার। আজ আমরা এই পবিত্র ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শহীদ সালাম-বরকত হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে বদ্ধপরিকর। আজকের এই ইফতার মাহফিল আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, দেশনেত্রীর দেখানো পথেই দেশে গণতন্ত্রের সূর্য উদিত হবে।”
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলিফ বলেন, ” গতবছরের ন্যায় এই বছরের রমজানেও শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।এই সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব অটুট থাকলে ভবিস্যতেও এধরণের অনুষ্ঠান করা সম্ভব হবে।”
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ