চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (চুসালসের) উদ্যোগে চবি শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) চট্টগ্রাম শহরের প্রেস ক্লাবের ‘জুলাই স্মৃতি হলে’ এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চুসালসের দপ্তর সম্পাদক ইফতেখার আনানের সঞ্চালনা ও সভাপতি সাজ্জাদ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি। এছাড়া অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ শোয়াইব সহ চুসালসের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব বলেন, “আমাদের প্রত্যেকের দুইটি বিষয় মনে রাখা উচিত। প্রথম বিষয়টি হচ্ছে আত্ম নিয়ন্ত্রণ আর দ্বিতীয়টি হচ্ছে ঐক্য। আমাদের প্রত্যেককে এই দুইটি বিষয় ধারণ করতে হবে।”

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, “আমার প্রিয় সাতকানিয়া সব দিক দিয়ে উর্বর ভূমি। এখানের মানুষ শিক্ষা থেকে শুরু করে আধ্যাত্মিকতসহ সব গুণে গুণান্বিত।”

তিনি আরও বলেন, “আমি সর্বদা আমার পরিবারের (লোহাগাড়া -সাতকানিয়া) মানুষদের সাথে আছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আমাদের গর্ব। আপনাদের প্রতিটি কাজে আমার সর্বাত্মক ভূমিকা থাকবে, ইনশাআল্লাহ।

সুষ্ঠু পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করতে সকলের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করে চুসালসের সভাপতি সাজ্জাদ মোহাম্মদ।