শিক্ষানবীশ আইনজীবীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল-এর চাঁদপুর জেলা শাখা।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার ইউরেশিয়ান চাইনিজ রেস্টুরেন্ট-এ এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষানবীশ আইনজীবী উপস্থিত ছিলেন।
ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নইমুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদুল ইসলাম (বুলবুল)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আবুল খায়ের শেখ, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান খান এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের খান।
এ সময় আরও বক্তব্য দেন গ্রীনওয়ে লিগ্যাল এডুকেয়ারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট মেহেদী হাসান, আইনজীবী বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট ইমাম হোসাইন, অ্যাডভোকেট মুসলিম মিয়াজী, অ্যাডভোকেট মহিউদ্দিন ফাহাদ এবং অ্যাডভোকেট শফিক ইসলাম রনি।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক মূল্যবোধ চর্চার মাস। এ সময়ের শিক্ষা একজন আইনজীবীকে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে।
তারা নতুন প্রজন্মের আইনজীবীদের সততা, নৈতিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে দেশের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ