চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা প্রহরীদের সম্মানে ইফতারের আয়োজন করেছে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট পুলিশ বক্সে এটি আয়োজন করা হয়।

এতে চবি নিরাপত্তা দপ্তরের সুপার ভাইজার মোহাম্মদ নুরউদ্দিন বিশ্বাসসহ নিরাপত্তা প্রহরীরা উপস্থিত ছিলেন। এছাড়াও চবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিমেল, মোহাম্মদ সাহাব আহমেদ, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক হুমায়ন কবির রাকিব, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামিল উপস্থিত ছিলেন।

এবিষয়ে জালাল সিদ্দিকী বলেন, ‘‘যাঁরা দিনরাত পরিশ্রম করে ক‍্যাম্পাসকে নিরাপদ রাখতে সচেষ্ট থাকে এরাও চবির অংশ। সুতরাং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাঁদের সাথে শিক্ষার্থীদের বন্ডিং বাড়ানোর লক্ষ্যে আজকের এই ইফতার।’’