বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আইন বিভাগ না থাকলেও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ অষ্টম বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
তিনি বলেন, ২০০৬ সালে কে.ইউ.পি পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৮ সালে সরকারি কালীগঞ্জ করিমউদ্দিন কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে রংপুর ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।
শিক্ষাজীবন থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে রাজনৈতিক মামলায় তিনি কারাবরণও করেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপির সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন। পরবর্তীতে মেডিক্যাল ট্যুরিজমভিত্তিক প্রতিষ্ঠান ‘ডক্টরস লিংক (Doctor’s Link)’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন পেশায় পূর্ণকালীনভাবে যুক্ত হলে তিনি প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে থাকবেন বলে জানিয়েছেন।
এডভোকেট মো. আরিফুল ইসলাম বলেন, বেরোবিতে অর্থনীতি নিয়ে পড়লেও আমার মূলত আইন পেশায় আসার ইচ্ছে ছিল। তাই আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করি।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ