পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী। ক্যাম্পাসের সুবিধা বঞ্চিত এতিম শিশু, পথশিশু ও পরিচ্ছন্নকর্মীর সন্তানদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) চবি রেলস্টেশনে ঈদ উপহার হিসেবে থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট বিতরণ করেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ক্যাম্পাসের এতিম শিশু, পরিচ্ছন্ন কর্মীর সন্তান ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এক টাকায় শিক্ষা’ এর মাধ্যমে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, সহ-নাট্য সম্পাদক ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের স্বাস্থ্য ও আবাসন সম্পাদক জামিল হোসেন ও ছাত্রদল কর্মী শিমুল ও প্রত্যয় বড়ুয়া।
এবিষয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, “বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং ঈদের আনন্দ ক্যাম্পাস সংশ্লিষ্ট এতিম শিশু, পরিচ্ছন্ন কর্মীর সন্তান ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে দিতে মূলত এই উদ্যোগ। এই ঈদ যেন সকলের মাঝে শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে সেই প্রচেষ্টা থাকবে আমার।”
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ