দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

রুহুল কুদ্দুস কাজল এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিল-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আইন অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ আইনজীবীর নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।