সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। অন্যথায় রাষ্ট্র ব্যবস্থায় ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

তিনি সতর্ক করে বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করে বিদেশি শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হতে পারে।

রিজভী বলেন, দেশের মানুষের মধ্যে ঐক্য বজায় থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না।

তিনি অভিযোগ করেন, অতীতে সরকার নিজেদের মতো করে ইতিহাস রচনা করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে।