মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইরান দাবি করেছে, তারা উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি MQ-1 Predator ড্রোন ভূপাতিত করেছে।

শনিবার (৪ এপ্রিল) ইস্ফাহান এলাকায় ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি। সংস্থাটির দাবি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ অভিযান পরিচালনা করে।

ইরানি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এর আগে দক্ষিণ-পূর্ব ইরানে একটি F-15E Strike Eagle যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। একই দিনে হরমুজ প্রণালি এলাকায় একটি A-10 Thunderbolt II বিমানও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

প্রতিবেদন অনুযায়ী, এফ-১৫ বিমানের একজন ক্রুকে উদ্ধার করা হলেও আরেকজন এখনো নিখোঁজ। অন্যদিকে এ-১০ বিমানের পাইলট আকাশসীমা ত্যাগ করতে সক্ষম হলেও পরে বিমানটি পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নিখোঁজ মার্কিন ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ইরানে প্রবেশ করেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে তারা উদ্ধার অভিযান শুরু করে।

এদিকে উদ্ধার অভিযানের সময় মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে একটি হেলিকপ্টার আংশিক ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের অভিযান চলার পাশাপাশি ইরানপন্থী মিলিশিয়াদের পক্ষ থেকেও তাকে ধরার চেষ্টা চলছে বলে জানা গেছে।

সূত্র: আলজাজিরা