তরুণদের অংশগ্রহণে চাঁদপুরে শুরু হতে যাচ্ছে ইনসাফ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে খেলোয়াড়দের উৎসাহ দিতে জার্সি বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী কোল্ড স্টোর মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চাঁদপুর সিটি ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. বারেক ভূঁইয়া।
এ আয়োজন করে ইনসাফ সামাজিক সংস্থা, যারা দীর্ঘদিন ধরে সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত।
জার্সি বিতরণকালে বারেক ভূঁইয়া বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, সংগঠনের সদস্য এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। জার্সি পেয়ে খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ইনসাফ সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানীয় দল অংশগ্রহণ করবে।
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ