খুলনা বিশ্ববিদ্যালয়-এর শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে রবিবার (১২ এপ্রিল) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা শেষে বিকাল ৫টায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উপাচার্য বলেন, “খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।” তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

সঞ্চালনা করেন বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।

এবারের প্রতিযোগিতায়—
ছাত্রীদের দলগত ইভেন্টে স্থাপত্য ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয়
ছাত্রদের ব্যক্তিগত ইভেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হন রসায়ন ডিসিপ্লিনের অনিক গোলদার ও ফার্মেসি ডিসিপ্লিনের সম্রাট
ছাত্রীদের ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হন শিক্ষা ডিসিপ্লিনের সাজিয়া মাহিন মিথী।

এর আগে সকাল ১০টায় উপাচার্য বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এবং সভাপতিত্ব করেন প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী শুভদীপ গোলদার ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষার্থী অনিন্দিতা বিশ্বাস।