জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে খাবার দোকানের মেজাজ হারিয়ে খাবার ছুড়ে মারার অভিযোগ উঠেছে।

জানা যায়, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের মাঝবটের একটি দোকানে খাবার খেতে যান জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী। খাবার সময় তারা দেখতে পান তাদেরকে সার্ভ করা হালিমে মাছি ছিল। তখন ক্ষিপ্ত হয়ে হুসনী মোবারক জোরপূর্বক দোকানের কর্মচারির থুতনি চেপে ধরে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে খাবারের বাটি ছুড়ে মারেন। ফলে বাটিতে থাকা গরম হালিম দোকান কর্মচারী শাহাবুদ্দিনের গায়ে যেয়ে পড়ে।

এ বিষয়ের দোকান কর্মচারী শাহাবুদ্দিন বলেন, তিনি জোর করে মাছি খাইয়ে দেওয়ার চেষ্টা করেন। বাটি ছুড়ে মারেন। আমার গায়ে গরম হালিম পরে।

অভিযোগের বিষয়ে হুসনী মোবারক বলেন, আমি মাছি পাওয়ার পর তাকে বলি, এসব তোমরা খেতে পারবা? আসো খাও। এরপর বাটি ফেলে দেই। বাইরে পরে যায়। গায়ে পরেনি।