মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হল ছাত্রদলের উদ্যোগে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘মহান স্বাধীনতা দিবস-ঐতিহাসিক পটভূমির সূচনা’ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও অবদান। দুই সপ্তাহব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, শাফায়েত হোসেন, সাঈদ মো. রেদোয়ান, মোস্তাফিজুর রহমান, শ্রাবন আহমেদ, সাকিফ রহমান, ইয়াসিন আরাফাত, আতিক ও খালেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং শহীদ জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেন। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিলেন চবি ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ এবং মো. আকাইদ
অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে আরও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ