চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত বোয়ালখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৮ এপ্রিল সংগঠনের ৪৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর আগে পবিত্র রমজান মাসে আয়োজিত এক ইফতার মাহফিলে শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী পাপ্পু দে সভাপতি এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামুনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি বোয়ালখালীর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ