শ্রমিকেরা আছে বলে

বাঁচে এই দেশ,
সুনিপুণভাবে তারা
গড়ে পরিবেশ।

শ্রমিকের ছোঁয়া লেগে
নামি-দামি সব,
যেইদিকে চোখ যায়
করি অনুভব!

শ্রমিকেরা কোনোমতে
দিন করে পার,
শ্রমিকের শুভদিন
আসলো না আর!

শ্রমিকেরা পেয়ে যাক
প্রাপ্যটা নিজ,
তারাই তো বুনে যায়
শান্তির বীজ!