চাঁদপুর শহর-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর জেলা কমিটিতে মোঃ বারেক ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
রবিবার (৩ মে) সন্ধ্যায় শহরের কোল্ড স্টোরেজ মোড়ে তার অফিস কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভূঁইয়া পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই বারেক ভূঁইয়া এ দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে মামুন ভূঁইয়া বলেন, “বারেক ভূঁইয়ার নিষ্ঠা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়েছে। তিনি নতুন দায়িত্ব সফলভাবে পালন করে সংগঠনকে আরও এগিয়ে নেবেন বলে আমরা আশা করি।”
অনুষ্ঠানের শেষপর্যায় মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তার সফল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করা হয়।
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ