জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর চারুকলা বিভাগে নতুন একটি ক্লাব ‘ফাইন আর্ট স্পোর্টস ক্লাব, জাবি (FASC, JU)’ গঠন করা হয়েছে। শিল্পচর্চা ও ক্রীড়াকে একসঙ্গে সমন্বয়ের লক্ষ্য নিয়ে ক্লাবটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইফ রহমান (৪৮তম আবর্তন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিফাত হোসেন রাব্বি (৪৯তম আবর্তন)।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শামীম রেজা ক্লাবটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। এছাড়া ক্লাব পরিচালনার জন্য অনুমোদন দেন বিভাগীয় ক্রীড়া বিষয়ক নির্দেশক সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মহসীন।

প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে রয়েছেন সৌরভ চক্রবর্তী, মো. আশিকুর রহমান, সামসুল আলম সৌরভ (৪৪তম আবর্তন), ফারিন ফাইরুজ মেলিসা (৪৫তম আবর্তন) এবং বিপিন চাকমা (৪৬তম আবর্তন)।

ক্লাবটির লক্ষ্য বাস্তবায়নে ডিজাইন ও মাল্টিমিডিয়া প্যানেলও গঠন করা হয়েছে। এ প্যানেলের নেতৃত্বে রয়েছেন আবু আসিফ (৪৯তম আবর্তন), হাবিব আল হাদি ও রক্তিম বিশ্বাস (৫০তম আবর্তন)।

ক্লাব প্রতিনিধিরা জানান, চারুকলা বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের উদ্দেশ্য, যেখানে শিল্পচর্চা ও ক্রীড়া একসঙ্গে বিকাশের সুযোগ পাবে।