জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কৃতি শিক্ষার্থী এবং জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসাইন আল রাশেদ বাদল আন্তর্জাতিক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য The University of Arizona, James E. Rogers College of Law কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ “The Munger Prize for Scholars in International and Business Law (2025-2026)” সম্মাননায় ভূষিত হয়েছেন। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি শাখা।
বৃহস্পতিবার (২১ মে) জাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মো. হোসাইন আল রাশেদ বাদল আন্তর্জাতিক পর্যায়ে এক অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য The University of Arizona, James E. Rogers College of Law কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ “The Munger Prize for Scholars in International and Business Law (2025-2026)” সম্মাননায় ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক ও ব্যবসায় আইন বিষয়ে অসামান্য একাডেমিক দক্ষতা, গবেষণা সক্ষমতা এবং মেধার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সমগ্র বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
এছাড়া আরও বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদ্যস সচিব ওয়াসিম আহমেদ অনীক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মো. হোসাইন আল রাশেদ বাদলের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের তরুণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং বৈশ্বিক নেতৃত্বে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। তাঁর এই কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার উজ্জ্বল প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মো. হোসাইন আল রাশেদ বাদলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ