আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীদের নিয়ে “ভ্রাতৃত্বের দস্তরখান” নামে মধ্যাহ্নভোজের উদ্যোগ গ্রহন করেছেন।

রবিবার (২৪ মে) দুপুর তিনটার দিকে তাদের ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ আয়োজন সম্পর্কে জানান।

উক্ত ফেসবুক পোস্টে জানান ত্যাগ, কুরবানি, তাকওয়া ও ভ্রাতৃত্বের মহান শিক্ষাকে ধারণ করে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আযহা।

ঈদের আনন্দ হলে অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করতে যাচ্ছে — “ভ্রাতৃত্বের দস্তরখান”।

এই আয়োজনের অংশ হিসেবে পবিত্র ঈদের দিন দুপুর ২:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হলে অবস্থানরত প্রত্যেক শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।

এবং ফেসবুক পোস্টের দেওয়া ফটোকার্ডে অমুসলিম শিক্ষার্থী ও ছাত্রীদের জন্য বিশেষ ব্যাবস্থার কথা জানান।