সুস্থ, সক্রিয় ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জামালপুর রানার্স।
এ উপলক্ষে সংগঠনের প্রতিনিধিরা জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলী এবং জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জামালপুর রানার্সের ভবিষ্যৎ পরিকল্পনা, বিভিন্ন কার্যক্রম এবং সাংগঠনিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসার সংগঠনটির কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জামালপুর জেলায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত দৌড়চর্চার মাধ্যমে একটি ইতিবাচক রানিং সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
জামালপুর রানার্সের সদস্যরা জানান, জেলা প্রশাসন ও ক্রীড়া বিভাগের উৎসাহ এবং সহযোগিতা তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে তারা জেলার সকল ক্রীড়াপ্রেমী ও স্বাস্থ্যসচেতন মানুষকে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মেহেদী হাসান খান, এমএইচ সামাকিন সরকার, জান্নাতুল ফেরদৌস এবং মুশফিকুর রহমান মামুন।
সংগঠনের পক্ষ থেকে সবার সহযোগিতা, সমর্থন ও ভালোবাসা কামনা করা হয়েছে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ