জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

হেলাল উদ্দীন বলেন, জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন করে প্রত্যেকের সাজা নিশ্চিত করতে হবে।

বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে মাঠে নেমে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।