ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক S M Farhad–কে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী Jannatul Ferdous Sanjida।
মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফরহাদের একটি ছবি শেয়ার করে সানজিদা লিখেছেন, “তুমি আমার চোখের নূর এবং হৃদয়ের প্রশান্তি।” পোস্টটির সঙ্গে তিনি ভালোবাসার প্রতীক হিসেবে একটি লাল হৃদয়ের ইমোজিও যুক্ত করেন।
ছবিতে দেখা যায়, ঐতিহ্যবাহী পাঞ্জাবি, চশমা ও হেডফোন পরিহিত অবস্থায় বিমানে বসে আছেন এস এম ফরহাদ। ছাত্ররাজনীতির ব্যস্ততার বাইরে এই ব্যক্তিগত মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
উল্লেখ্য, এস এম ফরহাদ ডাকসুর জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য।
পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই দম্পতির সুখী ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ