চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে সকালে দালিয়ান শহরে অনুষ্ঠিত Summer Davos-এ অংশ নেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বসহ ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত ২২ জুন চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সফরে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ