জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঢাকা মহানগর শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে এস এম জিয়াউল আনোয়ারকে সভাপতি এবং সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় জাগপার মহানগর কার্যালয়ে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান দলের মুখপাত্র রাশেদ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, আবদুস সাত্তার, মশিউর মূলক, মো. মোস্তফা কামাল, মো. আনিসুর রহমান টিটু এবং আহমেদ মামুন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সোহেল রানা, মোহাম্মদ সামছুল ইসলাম, মো. নাদিম মাহমুদ, রেজাউল ইসলাম জসিম এবং মাহমুদ আল সামস।
সাংগঠনিক সম্পাদক পদে উত্তর অঞ্চলের জন্য নাজমুল হাসান এবং দক্ষিণ অঞ্চলের জন্য মো. নাদিম আহমেদ নির্বাচিত হয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তর অঞ্চলের ইফাজ বিন ইসমাইল এবং দক্ষিণ অঞ্চলের সান্টু শিকদার।
এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. ওসমান গনি, সহ-দপ্তর সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌসিফ আহমেদ, সহ-প্রচার সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ সালেহ, অর্থ বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শিমুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম এবং তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ জাহিন দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. তামিম সিকদার, মো. সিফাত, মো. আনোয়ার হোসেন, মো. মেহেদী হাসান, মো. টিটু মিয়া, নাদিম হাসান খান, মো. সুমন, মো. আনোয়ার হোসেন এবং মো. রোকনুজ্জামান।
নবগঠিত এই কমিটির মাধ্যমে রাজধানীতে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন জাগপার নেতারা।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ