জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবিষ্যতে কৃষি ও মেডিক্যাল অনুষদ চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, “বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং কৃষিখাত আমাদের অর্থনীতির অন্যতম ভিত্তি। কৃষিবিজ্ঞানীদের অবদান ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো না। তাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ বা কৃষিভিত্তিক গবেষণা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।”
মেডিক্যাল অনুষদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “স্বাস্থ্যসেবার দিক থেকেও একটি মেডিক্যাল অনুষদের প্রয়োজন রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। এখানে যদি মেডিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা যায়, তাহলে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আশপাশের সাধারণ মানুষও এর সুফল ভোগ করতে পারবেন।”
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণে সময়োপযোগী নতুন অনুষদ ও গবেষণা কার্যক্রম চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ