চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান স্মরণ দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২৯ জুন) অ্যাসোশিয়েশনটির প্রধান শিক্ষক উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঘোষিত আংশিক কমিটির বাকিরা হলেন— সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নোমান ইবনে মোসলেহ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান কিন্নরী।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আরবি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক হিসেবে একই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনুল ইসলাম হাসনাত দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলি আহমেদ।
নবগঠিত কমিটির সভাপতি বায়েজিদ বোস্তামী বলেন, আমাদের দীর্ঘ দিনের প্রতীক্ষিত কুমিল্লা জেলা স্টুডেন্টস এসোসিয়েশন অবশেষে গঠিত হয়েছে। আমরা সবাই মিলে যাতে কুমিল্লার এই বিশাল পরিবারকে ঐক্যবদ্ধ করতে পারি সেজন্য দোয়া করবেন। এছাড়া, আমাদের কমিটির সকলের জন্য আপনারা দোয়া করবেন।
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ