বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972-এর Article 4-এর Clause (2)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
কমিটির সদস্যরা হলেন— সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ. এইচ. এম. মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং মোহাম্মদ হোসেন লিপু।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটি আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে সরকার প্রজ্ঞাপনে কোনো রাজনৈতিক পরিচয় উল্লেখ করেনি।
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ