চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের কাজীর কামতা গ্রামের মোল্লা বাড়ির অসহায় বাসিন্দা সকিনা বেগমের গৃহ নির্মাণে টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি পৌরসভা।
টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও শাহরাস্তি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বাদশা ফয়সাল, পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম এবং শাহরাস্তি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা মাইনুদ্দিন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ