বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি পৌরসভার উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ভাইদের স্মরণে এক দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন। এতে পৌর জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের রোকন সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য, শাহরাস্তি উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম। তিনি বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। একই সঙ্গে জুলাই শহীদদের আদর্শ ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশ, জাতি, জুলাই আন্দোলনের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ