দেশের ক্রমবর্ধমান রিয়েল এস্টেট খাতে আধুনিক ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (৪ জুলাই) নতুন কর্পোরেট অফিসের শুভ উদ্বোধন করেছে We Properties Ltd. এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, ব্যবসায়িক অংশীদার, আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, বিক্রয় ও বিপণন কৌশল, চলমান ও আসন্ন আবাসন প্রকল্প এবং গ্রাহকসেবার উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, We Properties Ltd. স্বচ্ছতা, আস্থা ও মানসম্মত সেবার মাধ্যমে গ্রাহকদের দীর্ঘমেয়াদি বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ফ্ল্যাট কিনুন, মালয়েশিয়া ভ্রমণ করুন’ অফারের ঘোষণা। নির্ধারিত শর্তসাপেক্ষে নির্বাচিত প্রকল্পে ফ্ল্যাট বুকিং বা ক্রয়কারী গ্রাহকরা পাবেন ২ রাত ৩ দিনের কুয়ালালামপুর, মালয়েশিয়া ট্যুর।

অফারের আওতায় থাকছে মালয়েশিয়া ভিসা প্রসেসিং সহায়তা, রিটার্ন এয়ার টিকিট, ২ রাত ৩ দিনের হোটেল আবাসন (ব্রেকফাস্টসহ) এবং কুয়ালালামপুর সিটি ট্যুরসহ দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, নতুন কর্পোরেট অফিস উদ্বোধনের মাধ্যমে We Properties Ltd. গ্রাহকদের আরও উন্নত, দ্রুত ও আধুনিক সেবা প্রদানের নতুন অধ্যায় শুরু করেছে। একই সঙ্গে মালয়েশিয়া ট্যুর অফারের মাধ্যমে গ্রাহকদের বাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা নতুন কর্পোরেট অফিস পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ভবিষ্যতেও উন্নতমানের আবাসন, সময়োপযোগী প্রকল্প বাস্তবায়ন এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে We Properties Ltd.

 

যোগাযোগ:
We Properties Ltd.
📞 ০১৪১০-৩০২২২২, ০১৫৩৪-৩১৫৭১৬
প্রেস রিলিজ