ডাক জীবন বীমা, চট্টগ্রামের উদ্যোগে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। খেলাটি অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জিপিওর সিনিয়র পোস্টমাস্টার খন্দকার শাহনূর সাব্বির, বান্দরবান বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল গোপাল নাথ এবং চট্টগ্রাম বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শরীফ মো. সাইফুল্লাহ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পর্তুগাল ৩-২ গোলে স্পেনকে পরাজিত করে জয়লাভ করে।
ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শরীফ মো. সাইফুল্লাহকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
আয়োজকরা জানান, খেলোয়াড়দের আন্তরিক অংশগ্রহণ, খেলোয়াড়সুলভ মনোভাব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এ আয়োজনকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলেছে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ