আসন্ন চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বারবার কারা নির্যাতিত, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন।
প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি কচুয়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
এক বার্তায় হাবিব উন নবী সুমন বলেন, “ঐক্য, সততা ও জনসেবার প্রত্যয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত কচুয়া গড়ে তুলতে চাই। জনগণের সেবাই হবে আমার প্রধান অঙ্গীকার। এজন্য কচুয়াবাসীর মূল্যবান দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে উপজেলার সার্বিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
হাবিব উন নবী সুমন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন বলেও তাঁর সমর্থকরা উল্লেখ করেন।
এদিকে, তাঁর প্রার্থী হওয়ার ঘোষণার পর কচুয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের প্রত্যাশা, তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি উপজেলাবাসীর সেবা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ