বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বুকের ব্যথাজনিত অসুস্থতায় বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় হঠাৎ তীব্র বুকের ব্যথা অনুভব করলে দ্রুত ডা. পাভেলকে টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল কবির খান আরও জানান, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে কথা হয়েছে।
তিনি জানিয়েছেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হবে।
এদিকে বিএনপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
এম/কে
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ