“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর (পৌরসভা ১১ নম্বর ওয়ার্ড) গ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় কৃষ্ণপুর বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবদুর রহমান আরজু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি দেন শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান জামাল, জহিরুল হক পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাহাঙ্গীর আলম, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ. এম. বদিউজ্জামান ভূঁইয়া, নাছির উদ্দিন পাটোয়ারী, ডা. দিদার হোসেন এবং ব্যবসায়ী মো. মাকসুদ।
এছাড়াও আয়োজক কমিটির সদস্য জাকারিয়া ফাহিম, শাহরিয়ার নাফিস, ইমরান হোসেন, আব্দুল্লাহ ও শিমুলসহ এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক যুবসমাজ সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শাকিল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদকমুক্ত পরিবার ও সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, অভিভাবকদের উচিত সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব এবং সন্ধ্যার পর তারা কোথায় যায় ও কী করে—এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখা। তিনি অনলাইন জুয়া, মাদকসহ সকল সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই হবে না; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই পারে একটি নিরাপদ ও সুস্থ সমাজ বিনির্মাণ করতে।
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ