চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শনিবার (১১ জুলাই) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) আইয়ুব খান, এএসআই (নিঃ) শহীদুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ১০ জুলাই রাতে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার ছোট বাড়ির সামনে ইটসলিং সড়কে অভিযান চালিয়ে মো. ইয়াকুব (৩৯), সাং- দৈকামতা, শাহরাস্তি, চাঁদপুরকে তার নিজ হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (এফআইআর নং-২১, জিআর নং-২১৪, তারিখ: ১১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।