চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলকে নিজের লেখা ‘স্মৃতি সমাহার’ বই শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দিয়েছেন প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংস্কৃতিক সংগঠক ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

রবিবার (১২ জুলাই) বিকেল ৫টায় প্রেসক্লাবের সাধারণ সভা শেষে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় জাহাঙ্গীর আলম হৃদয় নবনির্বাচিত সভাপতির সফল নেতৃত্ব কামনা করেন এবং সাহিত্যচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সদস্যরা এ আয়োজনকে সৌহার্দ্য, সাহিত্যচর্চা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।