কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে ১৪ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘পূর্বের ড.মোঃ রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় আইকিউএসির অতিরিক্ত পরিচালক পদটি খালি ছিল। তাই উপাচার্য স্যারের নির্দেশে বিশ্ব বিদ্যালয়ের স্বার্থ বিবেচনায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন কে দায়িত্ব প্রদান করা হয়।’
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ