বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. শাহ আলম।
১নং রাজারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মনির হোসেন।
এ ছাড়াও আরো বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক মো. স্বপন মিয়া, ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মো. মশিউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় ১নং রাজারগাঁও ইউনিয়নের সকল ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী কর্মী ও সহযোগীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক মো. শাহ আলম বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, গ্রাম, পাড়া ও মহল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। তিনি এ লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ