‘শিক্ষা, সেবা ও মানবতা’—এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনাকারী প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন আগামী দুই (০২) বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আহসান উল্যাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোতাহের হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ ও ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক মারুফা আক্তার সিমা, সাংগঠনিক সম্পাদক রাফি মিয়াজী, দপ্তর সম্পাদক নুসরাত জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন তরুণ, আন্তর্জাতিক সম্পাদক আবু বকর সিদ্দিক ইমন, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ পরান উজানী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পারভেজ চৌধুরী, তথ্যপ্রযুক্তি সম্পাদক জসিম উদ্দিন জনি, ক্রীড়া সম্পাদক সানভির ইসলাম মারুফ, সহ-ক্রীড়া সম্পাদক বশির উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক রাকিব হোসেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুমন অনুমোদনক্রমে এ কমিটির ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষা, সেবা ও মানবতার আদর্শকে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ