অতিবৃষ্টির ফলে দেশের বিভিন্ন জেলা, উপজেলায় বন্যার্তদের পুর্নবাসনের দাবিতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। এসময় ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৫ জুলাই) বিকাল ৫টায় চবির বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চবি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ আকিব, সদস্য সচিব এমদাদ উল্লাহ সাকিব, সদস্য রিশাদ আমিন বর্ণ, আহমেদ সাজু মাহির ও হৃদয় সূত্র ধর।
মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো উপস্থাপন করেন সংগঠনের সদস্য আহমেদ সাজু মাহির। দাবিগুলো হলো: ১। অবিলম্বে বন্যা আক্রান্ত অঞ্চলে সব ধরনের সহায়তা দ্রুত সময়ে এবং দরকার হলে সামরিক হেলিকপ্টারে করে পৌঁছাতে হবে। ২। বন্যা পরবর্তী ঘরবাড়ি মেরামত ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে এককালীন নিঃশর্ত আর্থিক সহায়তা প্রদান করতে হবে। ৩। কেন্দ্রীয়ভাবে পরিচালিত একটি কমিশনের মাধ্যমে এই জলাবদ্ধতার সঠিক কারণ অনুসন্ধান করে সে অনুযায়ী অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই বন্যার প্রতিকার নিশ্চিত করা। ৪। সিডিআই ও সিটি কর্পোরেশনের যে যে কর্মকর্তা ও কর্মচারী এই বন্যার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়া। ৫। এস আলম সহ যাদের যাদের পরিবেশবিরোধী প্রকল্পের কারণে এই দুর্যোগের মুখে নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেি রাজনৈতিক ব্যক্তি ও পুঁজিপতিদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেয়া।
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ